আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৭ / ২০২২


play news

আজ জার্মানির সংসদে ভাষণ দেবেন জেলেনস্কি


135

Shares

আজ বৃহস্পতিবার জার্মানির সংসদে নিম্নকক্ষে ভাষণ দেবেন রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বাংলাদেশ সময় দুপুর ২টায় এই ভাষণ দেবেন তিনি। এর আগে বুধবার মার্কিন কংগ্রেসে ভিডিও কনফারেন্সে ভাষণ দেন জেলেনস্কি। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর তাৎক্ষণিকভাবে দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় জার্মানি।

সেই সঙ্গে ইউক্রেনকে সহায়তার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশ। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে সহায়তার ঘোষণা দেয়।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক