আন্তর্জাতিক



দেশদর্পণ ডেস্ক

মে / ০১ / ২০২১


সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া

ভারতের বাইরে টিকা উৎপাদনের পরিকল্পনা সিরামের


314

Shares

ভারতের বাইরেও করোনাভাইরাসের টিকা উৎপাদনের পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা। আগামী কয়েক দিনের মধ্যে এ নিয়ে একটি ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করে অন্যান্য দেশে সরবরাহ করছে সিরাম ইনস্টিটিউট।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকার সরবরাহও বেড়ে গেছে। ফলে, টিকা সরবরাহের প্রতিশ্রুতি ঠিক রাখতে অন্যান্য দেশেও উৎপাদন করতে চায় পুনেভিত্তিক প্রতিষ্ঠানটি। পুনাওয়ালা গত সপ্তাহে বলেছিলেন, জুলাই মাসের মধ্যে টিকার মাসিক উৎপাদন ১০ কোটি ডোজে নিয়ে যেতে সক্ষম হবে সিরাম। এর আগে মে মাসের মধ্যে সেটি করা যাবে বলে জানিয়েছিলেন তিনি।

ভারতে গতকাল শুক্রবার রেকর্ড চার লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে কোনো দেশে এক দিনে এত মানুষ আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৩ জন করোনায় মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মৃত মানুষের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮৫৩।

আন্তর্জাতিক