আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৯ / ২০২২


sylhet city

রাশিয়ায় সম্ভাব্য যুদ্ধে সামরিক খরচ বৃদ্ধি করছে জার্মানি


104

Shares

রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে সামরিক খরচ বৃদ্ধি করছে জার্মানি। রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর তীক্ষ্ণ প্রতিরোধ ভূমিকায় এযাবতকালের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে দেশটি। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, সোশ্যাল ডেমোক্রেট, এসপিডি থেকে প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট দ্রুততার সঙ্গে বিপুল পরিমাণ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে জার্মান বাহিনীকে প্রস্তুত করতে ব্যয় করা হবে এই অর্থ। তিনি ডার স্পাইজেল পত্রিকাকে বলেছেন, কিভাবে পরিস্থিতি দুভার্গ্যজনকভাবে অবনতি হচ্ছে তা আরো একবার পরিষ্কার হয়েছে। অত্যন্ত পরিষ্কার হয়েছে যে, ইউক্রেন সীমান্তে পরিস্থিতি, হুমকি বৃদ্ধি পাচ্ছে। এ থেকে জার্মানিতে জোট সরকারকে জার্মান সেনাবাহিনীর জন্য অর্থায়নে একটি সমাধানে অবশ্যই আসতে হবে।

ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, জাতীয় এবং ন্যাটোর মধ্যে জোটের প্রতিরক্ষা হলো জার্মান সেনাবাহিনীর জন্য অন্যতম মৌলিক কাজ। এ জন্য তাদেরকে সর্বোচ্চ উত্তম উপায়ে সজ্জিত করতে হবে। এ জন্য বাড়াতে হবে প্রতিরক্ষা বাজেট। এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে।

ডার স্পাইজেল পত্রিকা বলেছে, সেনাবাহিনীর পরিকল্পনাকারীদের হিসাব অনুযায়ী এ বছর থেকে ২০২৬ সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য প্রয়োজন হবে অতিরিক্ত ৩৭৬০ কোটি ইউরো। ন্যাটোকে এরই মধ্যে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই বাড়তি খরচ প্রয়োজন। সেনাবাহিনীকে জরুরি ভিত্তিতে আধুনিকায়নের জন্য এ অর্থ খরচ করা হবে।

আন্তর্জাতিক