আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৮ / ২০২২


news part

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন দালাইলামা


106

Shares

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ভোরে এ হামলা শুরু হয়। আজ হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এ যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনে রুশ অভিযান বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এবার এ যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। খবর সিএনএনের। নির্বাসিত এই ধর্মীয় নেতা এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর এই অভিযানে তিনি গভীরভাবে ব্যথিত।

এ সময় বিশ্ব শান্তির জন্য উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ সেকেলে ব্যবস্থা। শান্তির জন্য একমাত্র পথ হচ্ছে অসহিংসা। সমস্যা ও মতবিরোধের সবচেয়ে ভাল সমাধান হয় আলোচনার মাধ্যমে।

পারস্পরিক সমঝোতা এবং একে অপরের মঙ্গলের প্রতি শ্রদ্ধার মাধ্যমেই প্রকৃত শান্তি আসে। দালাইলামা বলেন, আমাদের আশা হারানো উচিত নয়। বিংশ শতাব্দী ছিল যুদ্ধ এবং রক্তপাতের শতাব্দী।

একবিংশ শতাব্দী অবশ্যই সংলাপের শতাব্দী হবে। আমি প্রার্থনা করি যে ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক।

আন্তর্জাতিক