আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৬ / ২০২২


news part

পাকিস্তানের জন্য চীনের উপহার J-10 মাল্টি-রোল ফাইটার


122

Shares

অনেক জল্পনা-কল্পনা এবং অগণিত অনলাইন গুজবের পর, পাকিস্তান এয়ার ফোর্সের (PAF) জন্য প্রথম J-10 মাল্টি-রোল ফাইটার জেট ইতিমধ্যেই হাজির হয়েছে চীনে ।

একবার PAF-এর কাছে এই ফাইটার পৌঁছে গেলে, এর পরিষেবাটিকে আধুনিকীকরণ করতে এবং পাকিস্তান ও চীনের মধ্যে সামরিক সম্পর্ককে আরও গভীর করতে সাহায্য করবে। উপরন্তু, J-10 এর প্রথম রপ্তানিকারক দেশ হিসেবে চীন একটি বড় মাইলফলক তৈরী করবে।

J-10-এর অনানুষ্ঠানিক ছবি আজ সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করেছে পাকিস্তান এয়ার ফোর্স। ছবিগুলি চীনের একটি অপ্রকাশিত বিমানঘাঁটিতে তোলা হয়েছিল, যেটিকে সিচুয়ান প্রদেশের চেংডুতে চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশন বা সিএসি-এর কারখানার বেস বলে ধারণা করা হয়৷ ছবিগুলিতে দেখা গেছে যে, পাকিস্তান এয়ার ফোর্সের মত অবিকল একরকম দেখতে একাধিক ফ্লাইটের পরীক্ষানিরীক্ষা চলছে।

বিমানটির পিছনের একটি দৃশ্য দেখে মনে হচ্ছে এটি চীনের তৈরি WS-10B তাইহাং ইঞ্জিন দ্বারা চালিত, আগে জেটটির J-10A এবং J-10B সংস্করণে রাশিয়ান AL-31F এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল । যদিও পাকিস্তানকে দীর্ঘদিন ধরে J-10-এর সম্ভাব্য গ্রাহক হিসাবে চিহ্নিত করা হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণাটি সামনে আসে গতবছর ২৯ ডিসেম্বর নাগাদ। মিডিয়ার কাছে একটি বক্তৃতার সময়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছিলেন যে '' JS-10" -কে যোদ্ধা হিসাবে বর্ণনা করেছে PAF এবং এই জেটগুলি মার্চে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফ্লাইপাস্টে অংশ নেবে।

''শেখ রশিদ আহমেদও উল্লেখ করেছেন যে ২৫ টি জেট অংশ নেবে, অনুষ্ঠানে। গত বছরের শুরুতে, চেংডু কারখানার এয়ারফিল্ডের অনানুষ্ঠানিক ফটোতে J-10s-এর একাধিক বিমান সারিবদ্ধ অবস্থায় দেখা গিয়েছিল। তখনি মনে হয়েছিল এগুলি পাকিস্তানকে ডেলিভারি দেবার উদ্দেশ্যেই সারিবদ্ধভাবে রাখা হয়েছিল। চীনের উদ্দেশ্যে ছিল অপারেশনাল পরিষেবার জন্য উপযুক্ত ঘোষণা করার আগে দীর্ঘ সময়ের জন্য বিমানগুলি পরীক্ষা করা ।দীর্ঘমেয়াদী চীনা মহাকাশ পর্যবেক্ষক আন্দ্রেয়াস রুপ্রেচট দ্য ওয়ার জোনকে বলেছেন যে তিনি আশা করেন PAF এর জন্য তৈরী বিমানটি পৃথক বৈশিষ্টযুক্ত , নতুন ব্যাচের অন্তর্ভুক্ত। তবে এখনও পর্যন্ত, পাকিস্তান বা চীনের কর্মকর্তাদের কাছ থেকে এর ব্যবহারের বিষয়ে আর কোনো ঘোষণা আসেনি।

ফ্যাক্টরি এয়ারফিল্ডে বিমানের ছবিগুলি ফটোগ্রাফারদের প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে পাবলিক ডোমেইনে ফাঁস হয়ে যায়। পাকিস্তানের J-10 অর্ডারের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের ঘোষণা না থাকা সত্ত্বেও, এটা স্পষ্ট যে এই ফাইটার বিমানটির প্রতি দেশটির আগ্রহ বহু দিনের। এর আগে চীন এবং পাকিস্তান যৌথভাবে JF-17 থান্ডার ফাইটার জেট তৈরী করেছিল পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে। যদিও JF-17-এর তুলনায়, J-10C এরোডাইনামিকস এবং অ্যাভিওনিক্সের দিক থেকে অনেক বেশি উন্নত এবং এটি একটি বড় পেলোড সহ বড় একটি জেট। এটি কর্মক্ষমতাও অনেক বেশি।

চীনা প্রযুক্তিতে তৈরী J-10C-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইনফ্রারেড অনুসন্ধান এবং ট্র্যাক এবং ককপিটের সামনে লেজার রেঞ্জফাইন্ডার গম্বুজ এবং একটি ওয়াইড-এঙ্গেল হলোগ্রাফিক হেড-আপ ডিসপ্লে সহ একটি গ্লাস ককপিট। সেই সঙ্গে নতুন AESA রাডার রয়েছে এতে। রাডারটি একই সক্রিয়-রাডার-গাইডেড PL-15 এয়ার-টু-এয়ার মিসাইলের সাথে ব্যবহার করা হয় যা ইতিমধ্যে PAF-এর সর্বশেষ JF-17 ব্লক III জেটের মধ্যে ব্যবহৃত হয়েছে। PAF-এর অধীন অন্য প্রধান ফাইটার জেট হল F-16, ১৯৮০ এর দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অধিগ্রহণ করা হয়েছিল। যদিও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অধীন অস্ত্র নিষেধাজ্ঞার কারণে এর বিতরণ বন্ধ করা হয় ।

তারপর থেকে উন্নত F-16C/D ব্লক ৫২ জেট সরবরাহ করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে পাকিস্তান এবং PAF চীনের সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করেছে। একই সময়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ হওয়ার অর্থ হল আরও F-16 বিক্রির সম্ভাবনা কম।যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ২০১৬ সালে পাকিস্তানের কাছে আটটি F-16C/D ব্লক ৫২ জেট বিক্রির সম্ভাব্য বিক্রির অনুমোদন দিয়েছে, বিভিন্ন কারণে কয়েক বছর ধরে মার্কিন কংগ্রেসের সদস্যদের কাছ থেকে পাকিস্তানের কাছে এই জেটগুলি বিক্রি করার যথেষ্ট রাজনৈতিক বিরোধিতা তৈরী হয়েছে। এসব মাথায় রেখে, পাকিস্তানের J-10 অধিগ্রহণ যথেষ্ট রাজনৈতিক অর্থ বহন করে। যদিও এটি F-16 এর থেকে বেশি ব্যয়বহুল ।

একদিকে পাকিস্তান যখন ঘর সাজাচ্ছে তখন ভারতীয় বিমান বাহিনী খুব শীঘ্রই ফ্রান্স থেকে অর্ডার করা ৩৬ টি Dassault Rafales পেতে চলেছে ।রাফালে -তে J-10 এর থেকেও বিশেষ কিছু সুবিধা রয়েছে। যার মধ্যে রয়েছে অত্যন্ত উন্নত এভিওনিক্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিভিআর ক্ষেপণাস্ত্র, সেইসাথে উচ্চতর অল-রাউন্ড পারফরম্যান্স।তবুও, চীন ইঙ্গিত দিয়েছে যে PAF অন্তত একটি অনুরূপ '4.5 প্রজন্মের' ফাইটার জেট অর্জন করতে চলেছে। J-10 নিয়ে চীনের সঙ্গে পাকিস্তানের চুক্তিভ আগামীদিনে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার। চীন আশাবাদী PAF জেটটি কেনার সাথে, অন্যান্য দেশগুলিও J-10 ফাইটার জেট নিয়ে আগ্রহ দেখাবে।

সূত্র : www.thedrive.com

আন্তর্জাতিক