আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২০ / ২০২২


dhakacity

অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে চীন


102

Shares

বিমানের দিকে লেজার লাইট প্রয়োগ করে ভীতির সঞ্চার করছে চীন। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর নজরদারি একটি বিমানে চীনের নৌবাহিনীর নৌযান থেকে লেজার রশ্মি ফেলার পর রোববার এ অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার একটি পি-৮এ পোসিডন নৌমহড়ার বিমানে লেজার রশ্মি মারে চীনের পিপলস লিবারেশন আর্মি-নেভি নৌযান।

এতে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণলয় থেকে বলা হয়েছে, চীনের নৌযান থেকে বিমানে এভাবে আলো ফেলা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এমন আচরণে অনেক জীবন বিপন্ন হতে পারে।

অপেশাদার ও অনিরাপদ সামরিক কর্মকাণ্ডের কড়া নিন্দা জানাই আমরা। এ জন্য বেইজিংয়ের কাছে জবাব চাইবে অস্ট্রেলিয়া সরকার। স্কট মরিসন এ কথা সাফ জানিয়ে দিয়েছেন। তিনি ব্রিফিংয়ে বলেন, এটাকে আমি ভীতি প্রদর্শন ছাড়া অন্য কোনোভাবে দেখবো না। এ জন্য কোনো উস্কানি দেয়া হয়নি। এরকম ভীতি প্রদর্শন কখনোই মেনে নেবে না অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন একে অস্ট্রেলিয়ার এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনে অত্যন্ত আগ্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন। স্কাই নিউজকে তিনি বলেন, আমার মনে হচ্ছে চীন ভাবছে তাদের এই আগ্রাসনের জবাব কেউ দেবে না।

আন্তর্জাতিক