আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


play news

নাইজেরিয়ার বিমান হামলায় নাইজারে ৭ শিশু নিহত


107

Shares

নাইজেরিয়ার বিমান হামলায় প্রতিবেশি দেশ নাইজারে ৭ শিশু নিহত হয়েছে। যদিও নাইজেরিয়ার দাবি, তারা সেখানে অবস্থানরত সন্ত্রাসীদের টার্গেট করে ওই হামলা চালিয়েছিল। তবে নাইজারের স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত ৭ শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ৫ জন আহত হয়েছে বলেও জানা গেছে।

বার্তা সংস্থা এএফপিকে নাইজারের মারাদি অঞ্চলে গভর্নর চাইবু আবুবাচার জানান, মনে হচ্ছে দুর্ঘটনাবসত এ হামলাটি হয়েছে।

এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে এবং হাসপাতালে নেয়ার পথে বাকি ৩ জনের মৃত্যু হয়েছে। মারাদির নাচাদে গ্রামে ওই হামলা চালায় নাইজেরিয়ার বিমান বাহিনী।

নাইজেরিয়া জানিয়েছে, এই হামলা নিয়ে একটি তদন্ত চালু করেছে তারা। আবুবাচার জানান, ঘটনার সময় সেখানে একটি উৎসব চলছিল। তার পাশেই খেলছিল ওই শিশুরা।

এমন সময়েই ওই বিমান হামলা চালানো হয়। তিনি বিশ্বাস করেন, নাইজেরিয়া ওই অঞ্চলে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসীদের টার্গেট করে বিমান হামলা চালিয়েছিল। কিন্তু টার্গেট নির্ধারনে ভুল করেছে তারা।

আন্তর্জাতিক