আন্তর্জাতিক



দেশদর্পন ডেস্ক

ডিসেম্বর / ১৪ / ২০২১


South African president pic

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট


177

Shares

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার করোনা শনাক্ত হয়েছে। তবে তিনি করোনোর নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় রোববার রামাফোসার করোনা শনাক্ত হয়। মৃদু উপসর্গ নিয়ে তিনি এখন চিকিৎসা নিচ্ছেন।

রামাফোসা রাজধানী কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। তার দুই ডোজ টিকা নেওয়া ছিল। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। তবে দেশটিতে প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্টে তিনি আক্রান্ত কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। বিবৃতিতে জানানো হয়, গতকাল সকালে কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে ফেরার পর অসুস্থ বোধ করছিলেন রামাফোসা।

পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, করোনা শনাক্ত হওয়ার পর সিরিল রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের কার্যনির্বাহী দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে অর্পণ করেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। ধরনটির প্রকোপে দেশটিতে সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ দেখা দিয়েছে।

আন্তর্জাতিক