আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৬ / ২০২২


corona

কর্ণাটকে হিজাব ইস্যুতে উত্তেজনা অব্যাহত


202

Shares

বোরকা ইস্যুতে উত্তেজনা অব্যাহত রয়েছে ভারতের কর্ণাটকে। আজ বুধবার বেশ কিছু ছাত্রী বোরকা পরে কলেজে প্রবেশ করতে চেষ্টা করলে তাদেরকে বাধা দেন অধ্যক্ষ।

কিন্তু তারা জোর করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এবং বাধা দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর আগে ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করা নিয়ে কর্ণাটকে কলেজে উত্তেজনা সৃষ্টি হয়।

তা নিয়ে শুনানি করে কর্ণাটক হাইকোর্ট। এরপর শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ধর্মীয় পোশাক পরে উপস্থিতির বিরুদ্ধে রায় দেয় আদালত। ওই ঘটনাটি ঘটেছিল গভর্নমেন্ট পিইউ কলেজে। সেখানে হিজাব পরে ক্লাসে উপস্থিতিতে বাধা দেয়া হয়। শিক্ষার্থীরা দাবি করেন, তাদেরকে আদালতের ওই নির্দেশ সম্পর্কে অবহিত করা হয়নি। তাদেরকে বলা হয়নি যে, হিজাব বা বোরকা পরে উপস্থিত হতে দেয়া হবে না। ফলে কলেজে নাটকীয় একটি অবস্থার সৃষ্টি হয়।

দেখা যায়, কিছু ছাত্রী হিজাব এবং বোরকা পরে শ্রেণিকক্ষে প্রবেশ করেছেন। অধ্যক্ষ ও শিক্ষকরা তাদের সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত। তারা ওই ছাত্রীদেরকে আদালতের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানাচ্ছেন। অধ্যক্ষকে বলতে শোনা যায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় পোশাক পরা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে। সেটা হতে পারে হিজাব বা গেরুয়া শাল।

এরপর কলেজের ভিতরে কিছু শিক্ষার্র্থীকে দেখা যায় হিজাব ও বোরকা খুলে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। অধ্যক্ষ কলেজের প্রবেশমুখে তাদেরকে বাধা দিয়েছেন। কিন্তু তারা জোর করে ভিতরে প্রবেশ করেন এবং বিক্ষোভ করেন। তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। এ সময় ছাত্রীরা ‘আমরা ন্যায়বিচার চাই’ স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। সেখানে উপস্থিত মিডিয়াকর্মীদের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

আন্তর্জাতিক