আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০১ / ২০২২


sylhet city

ইউক্রেনে যুদ্ধ থামাতে যা করছে তুরস্ক


117

Shares

কূটনৈতিক উপায়ে ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে চেষ্টা অব্যাহত রেখেছে তুরস্ক।

জাতিসংঘের মহাসচিবকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে গত ২৭ ফেব্রুয়ারি ফোন করেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। খবর দ্যা হুরিয়াতের।

ফোনালাপে তিনি দুই পক্ষকে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি করে সেখানে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা করেন। এর পর যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেস্কি রেজনিকভের সঙ্গে কথা বলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যুদ্ধ শুরুর আগে থেকেই দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে আসছেন। কারণ, রাশিয়া এবং ইউক্রেন- দুই প্রতিবেশীর সঙ্গেই ভালো সম্পর্ক তুরস্কের।

এ কারণেই এ যুদ্ধ থামাতে মরিয়া তুরস্ক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। ইউক্রেনে রুশ হামলার ৬ষ্ঠ দিন চলছে। মঙ্গলবার রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কামান হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক