130
Sharesরাজধর্ম বোধহয় একেই বলে! জাতীয় রাজনীতির ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কিংবা বিজেপি-তৃণমূল দ্বন্দের কথা সুবিদিত। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের সঙ্গে সব দূরত্ব ঘুচিয়ে চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে।
চিঠিতে তিনি লিখেছেন, গোটা বিশ্বের সংকট এখন। এই সময়ে জাতীয় রাজনীতির যাবতীয় বিরোধ দূরে সরিয়ে রেখে রাষ্ট্র হিসেবে পতাকার নিচে দাঁড়িয়ে আমরা শপথ নিই যে বিশ্বে শান্তি ফেরাতে আমরা এক রাষ্ট্র হয়ে কাজ করবো। মমতা প্রধানমন্ত্রীকে অচিরেই এক সর্বদল বৈঠক ডাকার সুপারিশ করেছেন।
তিনি লিখেছেন, এই বৈঠকে আমরা আমাদের দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য নীতিটিকে তুলে ধরবো। ইউক্রেন এর ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর আর্জি জমিয়ে মমতা লিখেছেন, তিনি সবরকম সাহায্য করতে প্রস্তুত।