আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৯ / ২০২২


news part

ইসরাইলি হামলায় সিরিয়ার সেনা নিহত, আহত ৫


114

Shares

মিসাইল হামলা চালিয়ে সিরিয়ার এক সেনাকে হত্যা করেছে ইসরাইল। রাজধানী দামেস্কের কাছে এক সেনা অবস্থানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে আরও ৫ সেনা আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়েছে, এই হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, বুধবার সিরিয়ার কিছু সামরিক অবস্থানে হামলা চালিয়েছে তারা। সারফেস টু সারফেস মিসাইলের মাধ্যমে স্থানীয় সময় রাত ১টার দিকে গোলান মালভূমি থেকে ওই হামলা চালানো হয়।

একইসঙ্গে অনেকগুলো মিসাইল ছুঁড়লেও বেশিরভাগই আকাশে ধ্বংস করে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরাইলের দাবি, সিরিয়া থেকে ইসরাইলকে টার্গেট করে মিসাইল ছোঁড়ার জবাব হিসেবে এই হামলা চালিয়েছে তারা। সিরিয়ার ছোঁড়া মিসাইলটি আকাশেই বিস্ফোরিত হয়।

ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই এটি বিস্ফোরিত হয়েছিল। তারপরেও ফিলিস্তিনি শহর উম্ম আল-ফাহমে সাইরেন বেজে উঠে এই মিসাইলের কারণে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আন্তর্জাতিক