আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


sylhet city

হারানোর ১২ বছর পর মালিকের কাছে ফিরলো কুকুর


107

Shares

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হারিয়ে যাওয়ার ১২ বছর পর মালিকের কাছে ফিরেছে একটি কুকুর। জানা গেছে, এক ব্যাক্তি স্টকটন এলাকায় জোয়ি নামের ওই কুকুরটিকে পেয়ে পুলিশে কল দিয়ে জানায়। এরপর তাকে উদ্ধার করে তার মালিকের ঠিকানা বের করা হয়। উদ্ধারের সময় জোয়ি ছিল বয়স্ক ও অসুস্থ।

এক পশু কর্মকর্তা জোয়ির মাইক্রোচিপ স্ক্যান করে তার মালিকের পরিচয় উদ্ধার করেন। সেখান থেকেই তিনি জানতে পারেন, কুকুরটি ২০১০ সাল থেকে নিখোঁজ রয়েছে। জোয়ির মালিক মিশেল বলেন, আমি কখনোই ভাবিনি এমনটি ঘটবে, আমি খুবই আনন্দিত। কুকুরটি এতদিন ধরে নিখোঁজ রয়েছে যে ওই মাইক্রোচিপ কোম্পানি ২০১৫ সালে তাকে মৃত ঘোষণা করে।

তবে কুকুরটিকে উদ্ধারের পর তার গলায় থাকা মাইক্রোচিপটির কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকেই জোয়ির মালিকের নাম্বার পাওয়া যায়। ২০১০ সাল থেকে জোয়ি একটিই নাম্বার ব্যবহার করছেন। বিবিসির খবরে জানানো হয়েছে, যেখান থেকে হারানো গিয়েছিল তার থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কুকুরটিকে উদ্ধার করা হয়েছে।

মিশেল বলেন, আমরা জোয়ি ও তার বোনকে পালছিলাম। জোয়ি যখন হারিয়ে যায় তখন তার বয়স ছিল ৬ মাস। আমরা ২০ মিনিটের জন্য একটি দোকানে যাই এবং এসে দেখি জোয়ি নেই। এখন আমরা আশা করছি, তার বাকি থাকা দিনগুলোতে তাকে একটি সুস্থ জীবন দিতে পারবো।

আন্তর্জাতিক