269
Sharesবাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। কাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
শুক্রবার দেশটির করোনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের টাস্ক ফোর্স এ ঘোষণা দিয়েছে। বাংলাদেশের পাশাপাশি নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপরও এই নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর।
গেল ১৪ দিনের মধ্যে যারা এই ৪ দেশে প্রবেশ করেছেন তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সিঙ্গাপুরে ট্রানজিটের অনুমতিও পাবেন না তারা। তবে সিঙ্গাপুরের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না।