আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৭ / ২০২২


news part

আফগানিস্তান থেকে জঙ্গিদের গুলিতে ৫ পাকিস্তানি সেনা নিহত


113

Shares

সীমান্ত পোস্টে টহল দেয়ার সময় জঙ্গিদের গুলিতে অন্তত ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রোববার ইসলামাবাদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের অভ্যন্তর থেকে সেনাদের লক্ষ্য করে ওই গুলি ছোড়া হয়। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এটি এধরনের দ্বিতীয় হামলা। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে জানানো হয়েছে, পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চলছিল জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের। কিন্তু গত ডিসেম্বর মাসে এ যুদ্ধবিরতি থেকে বেড়িয়ে আসে সংগঠনটি। তারা জানায়, ইসলামাবাদ তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করা হচ্ছে না।

এরপর থেকেই পাকিস্তানের অভ্যন্তরে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় জঙ্গিরা। রোববার এই হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তান আইএসপিআর। এতে বলা হয়, আফগানিস্তান সীমান্তের মধ্য থেকে পাকিস্তানের কুরাম জেলার মধ্যে অবস্থানরত সেনাদের উপরে গুলি চালিয়েছে জঙ্গিরা।

আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। আমরা আশা করি, আফগানিস্তানের ক্ষমতায় থাকা সরকার ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম বন্ধে কাজ করবে।

পাকিস্তানের সেনাবাহিনী আরও জানায় হামলা তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এমন দাবি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম। কারণ আফগান সীমান্তে বড় বড় পাহাড় আর সংবাদকর্মীদের প্রবেশে সীমাবদ্ধতা থাকার কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

প্রতিশ্রুতি অনুযায়ী তালেবান সরকারকে অবলিম্বে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করা উচিত বলে জানিয়েছে পাকিস্তান। সেনা হত্যার ঘটনায় এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

আন্তর্জাতিক