আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২০ / ২০২২


dhakacity

৫২৬ রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের


136

Shares

সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪ দিনে রাশিয়ার ৫২৬ সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

তিনি বলেন, ‘বন্দি সব রাশিয়ার সেনার সাথে আন্তর্জাতিক মানবাধিকার মেনেই আচরণ করা হচ্ছে।’ এদিকে রাশিয়ার হাজার হাজার সেনা নিহত হয়েছে এমন দাবি করে আসছে ইউক্রেন। খোদ দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিও একই রকম দাবি করেছেন কয়েকবার।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া চার মেজর জেনারেলকে হারিয়েছে এই অভিযানে। শনিবার রাতের ভাষণেও জেলেনস্কি জানালেন, ব্যাপক ক্ষতির মুখে পড়া রুশ সেনারা তাদের নিহত সহকর্মীদের মরদেহও উদ্ধার করতে পারছে না।

জেলেনস্কি বলেন, ‘বিশেষ করে যেসব এলাকায় যুদ্ধ চলছে, সেখানে আমাদের প্রতিরক্ষার আওতায় থাকা রুশ সেনাদের মরদেহও তাদের সহকর্মীরা সংগ্রহ করতে পারছে না।’ এদিকে ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে শুধু কিয়েভেই ১২৭ রুশ নাশকতাকারীকে বন্দির দাবি করেছে, শহরটির প্রশাসন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ জানিয়েছেন, ‘ রাশিয়ার সেনা অভিযোনের পর থেকে এ পর্যন্ত ১৪টি গ্রুপে থাকা ১২৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে।’

ঝিরনভের দাবি, চেকপয়েন্ট আর রাস্তায় রাস্তায় তল্লাশি এই নাশকতাকারীদের ধরতে ব্যাপক সহায়তা করেছে।

সূত্র: আল জাজিরা, ইন্টারফ্যাক্স

আন্তর্জাতিক